জীবন

201 Words
মানুষের জীবনটা বড় অদ্ভুত কেউ ভালোবাসা চেয়েও পাই না আবার কেউ না চাইতেই অনেক ভালোবাসা পাই। বিবাহিত মেয়েদের জীবনে স্বামী সব হলেও বিবাহিত পুরুষের জীবনে স্ত্রী সব হয় না। তাদের জীবনে থাকে অনেক দায়িত্ব বাবা-মা, ভাইবোন, স্ত্রী,ছেলে-মেয়ে সব কিছু মিলিয়ে তাদের একটা জীবনে অনেকের দায়িত্ব থাকে।পারিবারের বোঝা তাদের উপর থাকে তাই তাদের সব সময় থাকতে হয় টেনশনে অনেক স্ত্রী এইটা বোঝে না আবার অনেক স্ত্রী বুঝলেও স্বামীর পরিবার বোঝে না এর ফলে হয় বিচ্ছেদের মতো জঘন্য কাজ। এভাবে শেষ হয় অনেকের জীবন। প্রত্যেক শ্বশুর শাশুড়ী যদি ছেলের বউ বাড়ি আসতেই নিজের মেয়ের মতো করে সব কিছু মানিয়ে নেওয়ার সুযোগ দেই এবং সেই সুযোগ যদি বাড়ির বউয়েরা কাজে লাগিয়ে মানিয়ে নিয়ে মিলে মিশে থাকতে পারে তাহলে সুখের পরিবার গড়ে উঠে প্রত্যেক ঘরে ঘরে। বিচ্ছেদের মতো জঘন্য কাজ থেকেও একটা পরিবার বেঁচে যায়। আমরা প্রত্যেকেই ভাবি আমাদের বর্তমান অবস্থা খারাপ এটা করতে পারলে হয়ত ভালো হতে ওটা করতে পারলে হয়ত ভালো হতো কিন্তু সব সময় আমাদের অবস্থা ভালো থাকবে না আবার খারাপও থাকবে না তাই আমাদের উচিৎ পরিস্থিতি যেমনই হোক আল্লাহর উপর ভরসা করে পরিস্থিতি মোকাবেলা করা তাহলেই আমাদের জীবন পূর্ণতা পাবে। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়াও ঠিক না এতে ভালো কিছু হতে পারে না। জীবনকে বুঝতে পারলেই জীবনের স্বাদ গ্রহণ করা যাবে।।।।।
Free reading for new users
Scan code to download app
Facebookexpand_more
  • author-avatar
    Writer
  • chap_listContents
  • likeADD