বেইমানীUpdated at Aug 5, 2022, 04:43
আজ আমি একটা গল্প শেয়ার করতে চাই একটা বাস্তব গল্প এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প। একটা ছেলে একটা মেয়েকে প্রথম দেখায় ভালোবেসেছিল। ভালোবাসা ছিল অনেক বেশি এক নিঃস্বার্থ ভালোবাসা। মেয়েটা ছিল তার পরিবারের সকলের আদরের সে পরিবারের ছোট মেয়ে, ছেলেটাও ছিল তার পরিবারের ছোট ছেলে। ছেলেটা মেয়েটার জন্য পাগল হয়ে গেলে তাকে পাওয়ার বাসনায় সে অস্থির হয়ে গেল।সে ভাবতে লাগলো কিভাবে তাকে কাছে পাওয়া যায়। ছেলেটা বিভিন্ন পরিকল্পনা করতে লাগলো কিন্তু সে সব পরিকল্পনাতেই ব্যর্থ হলো তারপরও সে হাল ছেড়ে দিল না নিজের অর্থ পরিশ্রম সব কিছুই মেয়েটা পিছনে কাজে লাগাতে শুরু করলো।সে কিছুটা মেয়েটার কাছে যাওয়ার সুযোগ পাই। তবুও মেয়েটার মন কিছুতেই পাইনা এক সময় মেয়েটা তার পাগলামি দেখে তাকে নিয়ে খেলতে শুরু করে তার সাথে প্রেমের অভিনয় করতে থাকে। ছেলেটা তার অভিনয়কে ভালোবাসা ভেবে তাকে বিশ্বাস করে জীবনের তীল তীল করে গড়ে তোলা সব সম্পাদ তাকে দিয়ে দেয়। কিন্তু মেয়েটা অনেকটা ছোট থাকার কারণে তার ভালোবাসাকে বারাবরই অবহেলা করে এসেছে।