bc

ভালবাসি শুধু তোমায়

book_age12+
0
FOLLOW
1K
READ
BE
family
friends to lovers
drama
tragedy
sweet
city
small town
rejected
love at the first sight
like
intro-logo
Blurb

কিছু সম্পর্ক মানুষের জীবনে না চাইতেও চলে আসে, আর কিছু মানুষ বদলে দেয় পুরো জীবনটাই। মিম ভেবেছিল তার জীবনটা সহজ-সরল একটা ভালোবাসার গল্প হবে। কিন্তু যখন তার জীবনে একই সাথে সোহাগ, সিয়াম আর অনিক জড়িয়ে পড়লো, তখন সত্যি আর মিথ্যার মাঝের সীমানাটা কেমন যেন ঝাপসা হয়ে গেল।

​বিশ্বাসের প্রতিটি পদক্ষেপে যখন লুকিয়ে থাকে নতুন কোনো গোপন সত্য, তখন মন কাকে বেছে নেবে? ভালবাসার আড়ালে লুকিয়ে থাকা সেই অদৃশ্য রহস্য পার হয়ে মিম কি আদৌ তার মনের মানুষকে পাবে?

chap-preview
Free preview
Chapter 1: অসম্পূর্ণ বার্তা
জানালার বাইরে আকাশটা আজ সকাল থেকেই মেঘলা হয়ে আছে। ঘড়িতে তখন দুপুর গড়াতে চলল, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই। একধরনের গুমোট গরম আর মন খারাপ করা বাতাস চারপাশ ছেয়ে আছে। ​মিম বারান্দার গ্রিল ধরে বাইরে তাকিয়ে ছিল। তার হাতের মোবাইল স্ক্রিনটা কিছুক্ষণ পর পরই নিভে যাচ্ছে, আবার সে আঙুলের ছোঁয়ায় আলো জ্বেলে তুলছে। স্ক্রিনে ভেসে থাকা চ্যাটবক্সের দিকে তাকালেই বুকের ভেতরটা কেমন যেন খামচে উঠলো। ​চ্যাটবক্সে খুব সাধারণ দুটো বাক্য লেখা: ​"ভালো আছি। তুমি?" — সোহাগ লিখেছিল। "আমিও ভালো আছি।" — মিম উত্তর দিয়েছিল। ​ব্যাস, গল্পটা ঠিক সেখানেই থেমে গেল। দুজনের নীরবতা এত ভারী হয়ে উঠল যে, কেউ আর একটা শব্দও বাড়াতে পারল না। ​অথচ মিমের ইচ্ছে করছিল স্ক্রিনটা চেপে ধরে চিৎকার করে জিজ্ঞেস করতে— “তুমি কি সত্যিই ভালো আছো সোহাগ? এতগুলো বছর আমাকে ছাড়া তোমার রাতগুলো কীভাবে কেটেছে? তুমি কি আমাকে এখনো আগের মতোই মনে রেখেছ, নাকি সময়ের স্রোতে আমি একটা ঝাপসা স্মৃতি হয়ে আছি মাত্র?” ​কিন্তু বাস্তবতার দেয়ালটা এতই শক্ত যে চাইলেই সব কথা বলা যায় না। বয়স বাড়ার সাথে সাথে মানুষ অভিমান লুকাতে শেখে, ভালোবাসা লুকিয়ে হাসতে শেখে। ​মিম ফোনটা হালকা করে পাশে টেবিলের ওপর রেখে দিল। চোখের কোণে জমা হওয়া একফোঁটা জ্বলজ্বলে পানি গাল দিয়ে গরিয়ে পরছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, তার ঠোঁটের কোণে তখন আলতো এক চিলতে হাসি। এটি কোনো আনন্দের হাসি নয়, এটি প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝে আটকে থাকা এক বিষণ্নতার হাসি। ​সে জানালার ওপারে তাকাতে তাকাতে মনে মনে বলল— ​"সোহাগ, সত্যি বলতে তোমাকে আমি জীবনে পাইনি। জীবনের কঠিন হিসেব-নিকেশ আমাদের আলাদা করে দিয়েছে। কিন্তু তোমাকে যে ভালোবেসেছিলাম—একদম নিঃস্বার্থভাবে, খাঁটি মন দিয়ে—এই সত্যিটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তোমাকে পাওয়ার চেয়ে তোমার সেই স্মৃতিটা ধরে রাখা আমার কাছে অনেক বেশি দামী।" ​মিম সেদিন খুব গভীরভাবে উপলব্ধি করেছিল—ভালোবাসার সবচেয়ে কষ্টের দিক হারানো নয়। কষ্টের দিক হলো, কখনো কখনো মানুষটাকে জীবন থেকে পুরোপুরি হারিয়ে ফেলার পরও তার প্রতি ভালোবাসাটা একটুও হারায় না। তা থেকে যায় চিরকাল, বুকের এক কোণে একদম জীবন্ত হয়ে।

editor-pick
Dreame-Editor's pick

bc

Divorced At Eighteen

read
64.3K
bc

HIS FATHER'S LUNA

read
4.1K
bc

The Heiress's Choice

read
10.1K
bc

“Daddy, Will You Ever Love Me?”

read
15.6K
bc

Ex-Husband’s Regret: My Billionaire Savior

read
1K
bc

Betrothed to the Billionaire

read
6.8K
bc

The Kidnapped Heiress

read
71.1K

Scan code to download app

download_iosApp Store
google icon
Google Play
Facebook