পর্ব ১:গল্প কল্পনার জগত
মানুষ ভাবতে ভালোবাসে মানুষ কল্পনা করতে ভালোবাসে মানুষ তার কল্পনা দিয়ে এমন কিছু ভাবে যা বাস্তবে হওয়া অসম্ভব। মানুষের রূপকথার জগত সৃষ্টি করে তাদের ইচ্ছা করে যে তারা যদি রূপকথার জগতে যদি যেতে পারতেন কিন্তু বাস্তবে কোন রূপকথার জগত নেই। কিন্তু আজকালকার মানুষ এইসব ভাবেই না এমনকি তারা এইসব জানেই না তাই আমি মনে করি বাস্তব জগত থেকে কল্পনার জগত অনেক সুন্দর। কিন্তু সবাই কল্পনা করতে জানে না এই যুগের মানুষ শুধু কল্পনা করে শুধু কি করে আয় করা যায় কি করে টাকা কামানো যায়। এই ডিজিটাল যুগে এমন সব জিনিস আবিষ্কার করেছে এখন ভেবে কিছুই করতে চায় না মানুষ। বিজ্ঞানীরা এমন যন্ত্র রোবট আবিষ্কার করেছে যেমন। AI, Google, Chrome, YouTube, Chat Gpt,ইত্যাদি এইসব অ্যাপস এর জন্য মানুষের আজ এত পরিবর্তন। মানুষ যেটাই জানতে চায় সেটাই এদেরকে জিজ্ঞেস করে এবং এরা বলে দেয়। কিন্তু আগেকার মানুষ কিছু না জানলে তা পর্যবেক্ষণ করে কল্পনা করে তার অজানা বিষয় সামনে নিয়ে আসে। আগের যুগের মানুষ কিছু করতে চাইলে কয়বার ভাবে কিন্তু এই সময়কার মানুষ কিছু করতে চাইলে দুই মিনিট ভাবলেই তাদের ভাবা শেষ।আমরা সকলেই মিনু গল্পটি পড়েছি। মিনু তার কল্পনা দিয়ে এমন সব জিনিস এমন সব নাম সৃষ্টি করেছে যা এই সময়কার মানুষের পক্ষে অসম্ভব। এই ডিজিটাল যুগের মানুষ যাই করতে চায় তা সব যন্ত্রপাতির মাধ্যমে মানুষ খুব স্বল্প সময় করে ফেলে। কিন্তু আগেকার মানুষ যা সৃষ্টি করতেন যা তৈরি করতেন তা সব মানুষ বুদ্ধি দিয়ে কল্পনা করে আবিষ্কার করত। ওই জিনিসগুলো আমাদের কাছে এক সময় মূল্যবান ছিল কিন্তু আজ এগুলো সব আমাদের কাছে তুচ্ছ মূল্যহীন। কিন্তু ওই যন্ত্রগুলো ছিল প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি ওই যন্ত্রপাতিগুলো আমাদের পরিবেশের জন্য কোন ক্ষতি করছিল না। কিন্তু মানুষের এই যুগের কল্পনা দিয়ে তৈরি যন্ত্রপাতি পরিবেশকে ক্ষতি করছে এবং কি আমাদেরকেও ক্ষতি করছে। তাই আমি বলি বাস্তব জগত থেকে কল্পনার জগত অনেক সুন্দর
তো আমার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো এটি প্রথম পর্ব দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন