প্রতিশ্রুতি না পাওয়া এক স্বপ্ন
রুমি একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে। ঘুরতে খুবই ভালোবাসে সে, কিন্তু পরিবারের সামর্থ্যের কথা চিন্তা করে কিছু প্রকাশ করে না। রুমির একটি লাল ভেলভেট এর কাপড় মোড়া ডায়েরি ছিল, সে তাতে সমস্ত জায়গার নাম যেমন তার favourite place, Holiday destination এর নাম লিখে রাখত। জায়গার নাম লেখার আগে পাতার উপরে 'Dream' লিখে রাখলেও পাতার নিচের অংশে সে লিখে রাখত 'একদিন পূরণ করবোই'
রুমির বন্ধুর মধ্যেও অনেকেই তার কাছ থেকে নানান জায়গার সমন্ধে জানতে চায়, সেই নিয়ে অনেক গল্প হয়। রুমি তাদের সেই জায়গাগুলোর বর্ণনা দেয় এবং মনে মনে একটি দুঃখে জর্জরিত হাসি হাসে, যতই হোক সে এক নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে।
এমনই এক দিন তার এক বন্ধু কুহেলির ফোন আসে, সে তার খুবই কাছের ঘনিষ্ঠ এক বন্ধু। যথারিতী রুমি ফোন টা রিসিভ করে এবং কথা বলে। কিছুক্ষন পর কুহেলি হঠাৎ রুমিকে জিজ্ঞেস করে, ' আচ্ছা তুই তো অনেক জায়গার নাম জানিস, তা আজ আমায় বল তো তোর Dream place কোনটা?' কুহেলি র এই প্রশ্ন টা রুমি কে চুপ করিয়ে দেয়। কিছুক্ষন পর সে আবেগপ্রবণ হয়ে বলে ' আমার Dream place সেটাই যেখানে আমি পরিবারের সকলকে দেখাশোনা করে খুশি করে নীজের রোজগারের টাকায় গিয়ে ঘুরতে পারবো '। উত্তরটি শুনে কুহেলি একটু চুপ করে থাকে এবং কিছুক্ষন পর বলে, ' হুমম বুঝলাম। আচ্ছা চল আজ রাখি পরে কথা হবে। ' রুমিও ফোন টা রেখে দেয়।
কিন্তু আজ রুমির অজান্তেই তার মা তার ' Dream place ' এর কথা টা শুনে নেয়। রুমি যখন রান্না ঘরে যায় জলের বোতল আনতে, তখন তার মা তাকে বলে, " মেয়েদের স্বপ্ন দেখা উচিত কিন্তু তাকে পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়, আমরা মেয়ে আমাদের পরিবার-পরিজন, সংসার-ধর্ম নিয়ে থাকাই কর্তব্য, এর বাইরে নিজের স্বপ্ন পূরণ করার ইচ্ছা না প্রকাশ করাই শ্রেয়। " মায়ের কথাগুলো শুনে রুমির দুটি চোখ জলে ভরে এল, মায়ের মুখের দিকে তাকাবার তার আর সাহস হয়ে উঠলো না। সে চুপচাপ ঘরে চলে গেল, একটিও কথা না বলে।।
যতই হোক সে এক নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে। পরিবারের সুখ-শান্তি কামনা করা ও সেই মতোন কাজকর্ম করাই যে তার কর্তব্য। আর তবেই না সে এক আদর্শ মেয়ে।