অনুষ্ঠান শেষে সবাই খুব ক্লান্ত ঘুমিয়ে পড়েছে। স্ত্রী সন্তানের পাশে সাদাফ শুয়ে আছে ঠিকই কিন্তু ঘুম আসছে না। তাই উঠে গিয়ে স্টোর রুমের দিকে পা বাড়ালো। পুরনো টেবিলের ড্রয়ার খুলে পুরনো ডাইরিটা হাতে নিয়ে লিখতে শুরু করলো.....
জানো আইশু? কেন জানি আজ তোমাকে দেখে কষ্ট হচ্ছে না বরং আনন্দ অনুভূত হচ্ছে। তোমার আমার বিচ্ছেদ না হলে হয়তো তুমি নিজেকে এভাবে প্রতিষ্ঠিত করতে পারতে না। আমি জানি তুমি আমার থেকে অনেক গুন বেশি কষ্ট পেয়েছো। এই সমাজ সমাজের মানুষগুলে তোমায় অনেক কষ্ট দিয়েছে। তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে ও তারা শান্ত হয়নি। বরং তারা তোমাকে পদে পদে কষ্ট দিয়েছে। সব থেকে বড় কষ্ট হয়তো এটাই যে, আমার বিয়ের দিন আমার ভাবি ইচ্ছে করে তোমায় মিষ্টি খাওয়াতে গিয়েছে। সে জোর করে তোমায় মিষ্টি গুলো খাইয়েছে। আর তুমি বুকের মধ্যে কষ্ট গুলো আটকে রেখে হাসিমুখে মিষ্টি গুলো খেয়েছো। কি কষ্টকর যন্ত্রণাময় অভিনয় গুলো করতে হয়েছে তোমায়। আমি নিজেই হয়তো এগুলো সহ্য করতে পারবো না। তোমার প্রিয় আমি নাই হতে পারলাম তোমার দীর্ঘশ্বাসে তো আমি আছি? এটাই অনেক পাওয়া আমার। তোমার জায়গাতে এখনো তুমিই রয়ে গেছো আইশু। মনের এক কোনে তুমি রয়েই গিয়েছো প্রিয়।
-----------------
তিথি বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমু দিচ্ছে আর ভাবছে। সেতো স্বাভাবিক আচরণ ই করছে আমি কেন পারি না?আমাদের মধ্যে পাহাড় সমান দেয়াল অথচ সে আমাকে দেখে অবাক না হয়ে পরম আত্নীয়ের মতো আচরণ করছে। তার আচরণে মনে হলো সে আমার অনেক আপন কেউ।
জানেন সাদাফ কিছু সম্পর্ক অপূর্ণ তাতেই বেশি সুন্দর? যদি আমি আপনাকে পেয়ে যেতাম তাহলে হয়তো সফলতার এতো দুর পর্যন্ত এগিয়ে আসতে পারতাম না। আজ আমি সফল কেবল আপনি আমায় ছেড়ে গিয়েছেন বলেই সম্ভব হয়েছে। আর সমাজের মানুষ গুলোকে চেনার জন্য হলেও আপনার আমাকে ছেড়ে যাওয়ার প্রয়োজন ছিলো।সব ভালোবাসা যদি পূর্ণতা পেতো তাহলে পৃথিবীতে বিচ্ছেদ বলে কিছু হতোই না। কেন জানি আপনাকে দেখে আমার এতোটাও কষ্ট হয় না। আপনি আমার দীর্ঘশ্বাসেই বেশি সুন্দর সাদাফ। তাই এই সৌন্দর্য উপভোগ করবার জন্যই হয়তো আল্লাহ আমাদের বিচ্ছেদ ঘটিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের বিচ্ছেদ টা অসম্ভব সুন্দর। মারাত্মক এক বিচ্ছেদ আমাদের।
সমাপ্ত