"আপনার এ কি স*র্বনা*শ হইলো গো,আপা।সজীব ভাই যে আপনের লাইগা সতীন আনসে বাড়িত।" রসই ঘরে চুলায় ভাত চড়াচ্ছিল আয়েশা।তখনই তাদের বাড়ির কাজের মেয়ে এসে আহাজারি করতে করতে কথাটি বললো।কিন্তু এতে যেন কোনো হেলদোল দেখা গেলো না আয়েশার।কোমরে গুঁজে থাকা শাড়ির আঁচল খুলে হাত মুছে নিয়ে অগ্রসর হলো বসার ঘরের দিকে।সেখানে তার স্বামী সজীব,তার সদ্য বিয়ে করা দ্বিতীয় স্ত্রী মাইমুনা আর তাদের অ*বৈ*ধ সন্তান আছে। "যেই পথ দিয়ে এসেছো,সেই পথ দিয়েই আবার ফেরত যাও তোমার বউ বাচ্চাকে নিয়ে।" স্তম্ভিত হয়ে গেলো সবাই।সজীব বসা থেকে উঠে দাঁড়াল।অবাক কণ্ঠে বললো,"এসব কি বলছো তুমি,আয়েশা?কাকে তুমি বের হয়ে যেতে বলছো?ভুলে যেও না আমি তোমার স্বামী।" "ওহ তাই নাকি?আপনি না বললে তো আমি জানতাম ই না যে আপনি আমার স্বামী।আর আমার সেই তথাকথিত স্বামী বিয়ের এক বছরে আমার জন্য সতীন উপহার নিয়ে এসেছে।" "সজীব,ছেড়ে দে বাবা।তুই দ্বিতীয় বিয়ে করেছিস এটা বড় বউ মা

